শিরোনাম
◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার ◈ আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি ◈ সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য ◈ চীন থেকে বৈধ পথে টাকা পাঠাতে জটিলতা, বাধ্য হয়ে হুন্ডিতে ঝুঁকছেন বাংলাদেশিরা ◈ ‌ ১২২ সরকারি প্রতিষ্ঠান ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে, মোট দায় ৮.৩৩ লাখ কোটি টাকা ◈ মেক্সিকো সিটিতে পা রাখতেই আক্রোশের মুখে ইংল‌্যান্ড দল ◈ ইরানের শহীদ নেতা আলী খামেনেয়ীর শেষ বিদায়ের অনুষ্ঠান প্রতিরোধের প্রদর্শন: দ‌্য গা‌র্ডিয়ান ◈ আর্জেন্টিনার জার্সি নীল-সাদার নেপথ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস!  ◈ আগামী পাঁচ দিনে বাড়তে পারে পদ্মাসহ বড় নদীগুলোর পানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্কেটবল কিংবদন্তি ব্রায়ান্টের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া, ট্রাম্পের টুইট

শিউলী আক্তার : পাঁচবারের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) চ্যাম্পিয়ন কোবি ব্রায়ান্ট গতকাল রোববার হেলিকপ্টারে আগুন লেগে মেয়েসহ নিহত হন। এ কিংবদন্তির মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বাস্কেটবল অঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে ব্যথিত হয়েছেন। জানাচ্ছেন শোকবার্তা। টুইট করে শোকবার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোবির মৃত্যুতে শোক জানিয়ে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কোবি ব্রায়ান্ট এক অসাধারণ বাস্কেটবল খেলোয়াড়। তার মৃত্যুর খবর খুবই ভয়ানক। সে তার পরিবারকে ভালোবাসতো। তার মেয়ের মৃত্যুর খবর আরো বিধ্বংসী।’

যুক্তরাষ্ট্রের বেসবল লিগ (এমএলবি) এক শোকবার্তায় জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট ও তার মেয়ের মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এটা আমাদের সবাইকে ভারাক্রান্ত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এনএফএল ও এনএইচএল এর পক্ষ থেকেও কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানানো হয়েছে।

এছাড়া সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এক টুইটে শোক বার্তা জানান।

৪১ বছর বয়সে এ কিংবদন্তির মৃত্যুতে ইতালি থেকে শোক জানিয়েছে তার শৈশবের বন্ধু ও দলের সতীর্থরা।

ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন। এছাড়াও ক্রীড়াঙ্গন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এদিকে, প্রদেশের সেরা বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যুতে এবং তার সম্মানার্থে লস এঞ্জেলস এয়ারপোর্টের তোরণকে পার্পল ও সোনালি রঙয়ের আলোয় সাজানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়