শিরোনাম
◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষ‌তি : বাঁশখালীতে সরল ও গন্ডামারায় পৃথক অগ্নিকাণ্ডে ৬ বা‌ড়িঘর পুঁড়ে ছাই,

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৮ নভেম্বর) গন্ডামারা ও সরল ইউনিয়নে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ভো‌রে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকার আমির হামজা বাপের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাঁচটি বসতঘরের আসবাবপত্র, মূল্যবান মালামালসহ সবকিছু পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. আব্দুল আজিজ মাঝি, মাওলানা মহিউদ্দিন, মৃত হারুনের ছেলে আব্দুস সত্তার ও আব্দুন নুর এবং মৃত ইয়াকুব আলীর ছেলে মো. আকতার।

তবে আগুনের সূত্রপাত ও কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া গে‌লেও ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার শক্রতা বশত আগুন দেওয়ার দা‌বি কর‌ছে।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার জলকদর খালের বেড়িবাঁধসংলগ্ন নতুন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. রশিদের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায়ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে গেছে। বড়ঘোনার অগ্নিকাণ্ডে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ ও সূত্রপাত তদন্তের পর জানা যাবে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ