শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকেশ্বরী মন্দিরের পাশে থাকার প্রতিশ্রুতি ইশরাকের

নয়া দিগন্ত : নির্বাচনের ফলাফল যাই হোক সবসময় ঢাকেরশরী মন্দিরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। শনিবার নির্বাচনী প্রচারণা ১৬ তম দিনে ঢাকেরশরী মন্দির পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সাধারন সম্পাদক মাহাবুব আলম বাদল প্রমুখ।

ইশরাক বলেন, আমি মেয়র নির্বাচিত হই বা না হই এই এলাকার সন্তান হিসাবে এই মন্দিরের পাশে সব সময় থাকবো এবং এর উন্নয়নের জন্য যা যা দরকার তাই করবো। আমি অতীতেও বলেছি, আমার বাবা হিন্দুধর্মাবলম্বী জনগোষ্ঠীর পাশে যেভাবে ছিলেন আমিও সব সময় ঠিক সেইভাবে তাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি জনসেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এর আগে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর রায় সাহেব বাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণার ষোলতম দিনের গণসংযোগ শুরু করেন বিএনপি’র এই মেয়র প্রার্থী।

পরে গণসংযোগটি জনসন রোড, জিন্দাবাদ সেকেন্ড লেন, জিন্দাবাদ প্রথম দিন, বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে বংশাল থানা বিএনপির অফিসের পাশ দিয়ে বংশাল সরকার লেন হয়ে বংশাল বড় মসজিদে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে মাগরিব নামাজ আদায় করেন। নামাজ শেষে গনসংযোগটি নিয়ে বংশাল বড় মসজিদের পাশে বিএনপির কাউন্সিলর প্রার্থী ইয়াকুব সরকারের বাসায় যান। সেখান থেকে গাড়ি বহর নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি।

  • সর্বশেষ