শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩!

নুর উদ্দিন মুরাদ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে এ.এস.আই আজিম উদ্দিনসহ পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, রামদি এলাকার সোবহান মাষ্টার বাড়ির দুলাল’র ছেলে শাহদাত হোসেন শাহেদ (২২), একই বাড়ির মিরু মিয়া’র ছেলে ইসমাইল হোসেন সুমন (৩৮) ও ইমদাদুল হক নাপি (১৫)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন কিশোর মাদক ব্যবসায়ী রয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত শাহেদ’র বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল কারাগারে প্রেরণ করা হবে।সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়