শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উলঙ্গ উপজাতিদের আজব রীতি জমজ জন্মালেই নির্মমভাবে হত্যা করা হয় মা-সন্তানদের

মুসবা তিন্নি : আদিম যুগে মানুষ লতা পাতা জড়িয়ে শরীর ঢেকে রাখত। আজো বিশ্বের বিভিন্ন দেশের আনাচে কানাচে থাকা উপজাতিরা নগ্ন জীবন-যাপনেই অভ্যস্ত। তেমনই কয়েকটি উপজাতি সম্পর্কে জেনে নিন। - টুডে নিউজ

১. জিবু উপজাতি :- পাহাড়ের চূড়ায় জিবু উপজাতিদের বাস। অন্যান্য উপজাতিদের থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন তারা। আদিম যুগের মতোই তাদের বসবাস। তারা পুরো পৃথিবী থেকেই আলাদা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন জিবুরা। ছোট্ট মাটির ঘরে তাদের বাস। এসব ঘরের উপরে থাকে ঘাসের ছাউনি। নদী থেকে পানি এনে তারা মাটির পাত্রে তা সংরক্ষণ করেন। জিবুর পুরুষরা বিয়ের সময় কনেকে পণ দিয়ে থাকেন। তারা মুসলিম ধর্মের অনুসারী। তবে ইসলাম বিষয়ে এখনো তারা অনেক কিছুই জানে না। কারণ তাদের মধ্যে শিক্ষা নেই।

২. কোমা উপজাতি :- ১৮৬১ সালের দিকে উত্তর ক্যামেরুনের পুরনো প্রদেশ হিসেবে নাইজেরিয়া স্বীকৃতি পায়। উত্তরের আদামাওয়া রাজ্যের অ্যালান্টিকা পর্বত এবং আদামাওয়া রাজ্যের সীমান্তের দক্ষিণ-পশ্চিমে (ফারো ন্যাশনাল পার্ক) উত্তর ক্যামেরুন দখল করে রেখেছে নাইজেরিয়া। সেসব পর্বতেরই আদিম অধিবাসী কোমা জাতিরা। এরা নিজেদের পোশাক নিয়ে ভাবেন না। কারণ উলঙ্গভাবেই বাঁচতে শিখেছে তারা। কোমা উপজাতির একটি নৃশংসতম প্রথা রয়েছে, যদি তাদের মধ্যকার কেউ জমজ সন্তানের জন্ম দেয় তবে হত্যা করা হয় মা ও জমজ সন্তানদেরকেও। কারণ তাদেরকে অভিশাপ হিসেবে ধরা হয়। জমজ সন্তানদের হত্যা করে নিজ এলাকা থেকে অনেক অনেক দূরে গিয়ে ফেলে দেয়া হয়।

৩. কামবারি উপজাতি :- নাইজেরিয়ায় বসবাসরত এই উপজাতি উলঙ্গ হয়ে জীবন কাটাচ্ছে যুগ যুগ ধরে। এরা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে।

একজন নারী উলঙ্গ হয়ে চলাফেরা করলেও নাকি সেখানকার পুরুষরা যৌন তৃষ্ণা বোধ করে না। তারা সবেচেয়ে বেশি আকর্ষিত হন নারীর শরীরের উল্কি, চুল বাধার ধরন ও ভালো ব্যবহার দেখে। এই উপজাতিরা যত কম বয়সে কন্যাকে বিয়ে দিতে পারবেন ততই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করেন।

  • সর্বশেষ