শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরায়েল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। 

এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

advertisement

আজ রোববার (১ মার্চ) দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

ম্যাগাজিনটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’

advertisement

তিনি আরও বলেন, তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সূত্র: আল-জাজিরা, দ্য আটলান্টিক ম্যাগাজিন

advertisement

 

  • সর্বশেষ