শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি করপোরেশন নির্বাচন এবং আমাদের প্রত্যাশা

 

ওয়াসিম ফারুক : ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এটাই ছিলো ঢাকা সিটির সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। এর পর আর ঢাকাবাসী প্রাণ খুলে তাদের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচনের সৌভাগ্য হয়নি। বুড়িগঙ্গা তুরাগ বালু শীতলক্ষ্যা বেষ্টিত ১৩৪ বর্গমাইলের প্রয় দুই কোটি মানুষের ঢাকাকে ২০১১ সালের ১৯ নভেম্বর তারিখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ সালের পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয়। এর ফলে ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নামে স্বতন্ত্র দুইটি কর্পোরেশন গঠন করা হয়। ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার মূল উদ্দেশ্যই ছিলো উন্নত নাগরিক সেবাপ্রদান। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা নগরবাসী নির্বাচিত প্রতিনিধিদের কাছ খেকে উন্নত নাগরিক সেবা তো দূরের কথা ন্যূনতম সেবাটুকু পেয়েছি কিনা সেটাই বড় প্রশ্ন? আবার এসেছে ঢাকার দুই সিটি নির্বাচন প্রার্থীরা নানান প্রতিশ্রুতি আমাদের আকৃষ্ট করছেন। আশা করছি, যারাই নির্বাচিত হবেন তারা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন।

এখন দেখার ১ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও তার প্রশাসন আমাদের কেমন ঢাকা সিটি নির্বাচন উপহার দেন। জনগণ কী ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, নাকি অতীতের মতো ভোট কেন্দ্রে গিয়ে নাকাল হয়ে ফিরে আসতে হবে? নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনোভাব খুবই নেতিবাচক। এমন ধারণা গণতন্ত্র রক্ষার জন্য মোটেও মঙ্গলজনক নয়। লেখক : ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়