শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে সিএএ সামনে রেখে স্কুলের প্রার্থনায় সংবিধানের ভূমিকা পড়া মহারাষ্ট্রে বাধ্যতামূলক

রাশিদ রিয়াজ : মঙ্গলবার এ কথা জানিয়েছেন ভারতের স্কুলশিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়। কংগ্রেসের সদস্যা ওই মন্ত্রী মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন. সরকারের সার্কুলারে বলা হয়েছে, রোজ সকালে প্রার্থনার সময় ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে সংবিধানের প্রিয়ামবল পাঠ করবে। যাতে তারা এর গুরুত্ব বুঝতে পারে। এটা আগের সরকারের প্রস্তাব ছিল। তবে আমরা এটা ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়িত করতে যাচ্ছি।' ।

২০১৩ সালে কংগ্রেস-এনসিপি সরকার ক্ষমতায় থাকাকালীন এ ব্যাপারে প্রস্তাব এনেছিল সরকার। তবে তখন তার বাস্তবায়ন হয়নি। ছাত্রছাত্রীদের সংবিধানের ভূমিকা পড়াটা অভ্যাসে তৈরি করার এই প্রচেষ্টা মহারাষ্ট্রে এমন সময় করা হল, যখন নাগরিকত্ব আইন নিয়ে তীব্র ক্ষোভ চলছে ভারতজুড়ে। এই আইন সংবিধানের ভূমিকার বিরোধী বলে দাবি করে এটি বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল।

  • সর্বশেষ