শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটলে প্রাকৃতিকভাবেই সুস্থতা মেলে

মাজহারুল ইসলাম : হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়। মেজাজ ভালো থাকে। কমে মানসিক চাপ। এর বাইরেও হাঁটার অনেক উপকারিতা আছে। কারণ হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম। চিকিৎসকরা সবসময়েই হাঁটার বিষয়ে উৎসাহ ও পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ মানুষই তা অনুসরণ করেন না।  ডাবলিন ট্রিনিটি কলেজের মস্তিষ্ক বিষয়ে গবেষক স্নায়ুবিজ্ঞানী প্রফেসর শেন ওমারা হাঁটার জন্য ৮টি কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হাঁটার ফলে শরীরের পেশী সুগঠিত হয়। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়। হজমে সাহায্য করে এবং মস্তিষ্ক সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে। বিবিসি

শেন ওমারা হাঁটার জন্য যে ৮টি কারণের কথা বলেছেন, তারমধ্যে মস্তিষ্ক সক্রিয় থাকা অন্যতম। নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশীর শক্তি কমে যাওয়া। কিন্তু তার চেয়ে বড় কথা এরফলে মস্তিষ্কও শুকিয়ে মারা যেতে শুরু করে। আমরা যখন হাঁটি তখন পেশীতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এরমধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এরফলে মস্তিষ্কের কোষগুলো বিকশিত হয়। তাই হাঁটলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়। এছাড়াও হৃদপিণ্ড ভালো রাখার জন্যও হাঁটা খুবই উপকারী।
শেন ওমারা বলেন, আমাদের পূর্বপুরুষরা দিনে ১৫ থেকে ১৭ মাইল হাঁটতেন। আর তাই এখনকার তুলনায় তখন মানুষের হার্ট অনেক ভালো ছিলো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়