শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্টে ইরানের এমপির দাবি, পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র থাকলে দেশ সুরক্ষিত থাকবে

মশিউর অর্ণব : মঙ্গলবার ইরানের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে এমন দাবি করেছেন একজন এমপি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ইসনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে প্রতিবেদনটিতে ওই এমপির নাম উল্লেখ করা হয়নি। রয়টার্স, নিউইয়র্ক টাইমস

পারমাণবিক বোমাসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয়তা প্রসঙ্গে ওই এমপি বলেন, আজ যদি ইরানের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আমরা হুমকির হাত থেকে রক্ষা পেতাম। এজন্য আমাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে নজর দেয়া উচিৎ। এটি আমাদের অধিকার।

একদিন আগেই এনপিটি (পরমাণু অস্ত্র বিস্তাররোধী চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তারপরই ইরানের পার্লামেন্টে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন একটি দাবিটি উঠলো। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ