শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘ডাইনি’ সন্দেহে এক বৃদ্ধাকে মারধর

ডেস্ক নিউজ: ভারতে ডাইনির মতো কুসংস্কারের বিরুদ্ধে নানা সচেতনতা প্রচারের পরেও আবার ডাইনি সন্দেহে বেহুলা গোপ (৬০) নামে এক বৃদ্ধাকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। সূত্র: নিউজ ১৮

সোমবার ভারতের পুরুলিয়া বাঘমুন্ডি থানা এলাকার রামডি গ্রামে ঘটনাটি ঘটেছে।

মারধরের শিকার ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আহত হন তার মেয়ে তার মেয়ে বৈশাখী গোপ, ছেলের বৌ রেখা গোপ। গুরুতর আহত মা-মেয়ে ও ছেলের বৌকে প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পরই কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়