শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর আসা সুযোগটাও কাজে লাগল না বইমেলার

দেশ রূপান্তর : লিপইয়ারে ফেব্রুয়ারি ২৯ দিনের হলেও তা বইমেলার কাজে এল না। এক দিন পিছিয়ে দেওয়ায় বইমেলা এবারও হবে ২৮ দিনে।

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের ভোট থাকায় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা রবিবার একদিন পিছিয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

মেলা পেছানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ফরিদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মেলা পেছানোর বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভোটের দিন যেহেতু মেলার উদ্বোধনী আয়োজনটা করা যাচ্ছে না। তাই আমার ব্যক্তিগত প্রস্তাব, আগের দিন ৩১ জানুয়ারি উদ্বোধন করে যথারীতি ১ ফেব্রুয়ারি মেলা শুরু করা যায় কি না? তবে আমাদের সমিতির সঙ্গে বসে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে অফিশিয়ালি মন্তব্য জানাব।’

মেলার উদ্বোধন একদিন পেছালেও যথারীতি ফেব্রুয়ারি মাসের শেষ দিনই সমাপ্ত হবে বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ। এ বছর লিপিয়ার হওয়ায় মেলা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

সূত্র জানায় মার্চ থেকে মুজিব বর্ষের আয়োজন শুরু হবে। ফলে মেলা এক দিন বা দু’দিন বাড়ানোর কোনো সুযোগ থাকছে না। মুজিব বর্ষের উদ্বোধনও হবে সোহরাওয়ার্দি উদ্যানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়