শিরোনাম
◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ২ মুসল্লির মৃত্যু, মৃত্যের সংখ্যা ৮

নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে একজন ও রাতে দু’জন মারা গেছেন। দ্বিতীয় পর্বে অংশ নেয়া ৮ জন মুসল্লি এবং সড়ক দূর্ঘটনায় আরও দু’মুসল্লিসহ মোট ১০ জন মারা গেছেন। বাংলা নিউজ

মৃতরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাদিমপুর এলাকার ফজলুল হক (৬৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাদপাড়া দূর্গাদাহ এলাকার শাহ আলম (৬৫) এবং নোয়াখালীর হাতিয়া থানার আজিমনগর এলাকার মৃত. মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৪০)।

প্রথম পর্বে আরো ৫ জন মারা গেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর এলাকার আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া এলাকার আব্দুস ছোবহান (৬৫) এবং বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬)।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে দূর্ঘটনায় নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) ও গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫) মারা যান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেয়া ১৪ মুসল্লি মারা যান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০) ও মোহাম্মদ আলী (৭০),

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহিদুল ইসলাম (৫০), রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়গঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গনি ইউসুফ (৫০)।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা এলাকার নূর ইসলাম (৫৫), রাতে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার অলি আহমদ (৭০) ও জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকার আব্দুল মোমিন (৫৫) মারা যান। রোববার (১২ জানুয়ারি) শেরপুরের ময়েজ আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৪০) শনিবার (১১ জানুয়ারি) রাতে টঙ্গীর কলেজগেট এলাকায় নেত্রকোনার পূর্বধলা থানার বিলজুরা এলাকার মাজহারুল ইসলাম (১৭) বাস চাপায় মারা যান।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ২১জন এবং ময়দানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তিনজনসহ মোট ২৪জন মুসল্লি মারা গেছে। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়