শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্কুলের মাঠে বিমান থেকে ফেলা জ্বালানিতে শিক্ষার্থীসহ আহত অন্তত ৫০ জন

ইয়াসিন আরাফাত : লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের কাছে একটি স্কুলের মাঠে ওপর থেকে এই জ্বালানি নিক্ষেপ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। উপর থেকে জ্বালানি পড়ে স্কুলের মাঠে খেলাধুলায় ব্যস্ত বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এসময় ৯ জন স্কুলকর্মীও এ ঘটনায় আহত হন। সিএনএন
জানা যায়, বিমানটি এয়ারপোর্ট থেকে টেকঅফের পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এরপর ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য তখনই এয়ারপোর্টে ফিরে আসে বিমানটি। তবে ফিরে আসার পথে হালকা হওয়ার জন্য অতিরিক্ত জ্বালানি ফেলে দেয়। যে এলাকায় জ্বালানি ফেলা হয়, সেখানেই পার্ক এভিনিউ এলিমেন্টারি নামের ওই স্কুলটি অবস্থিত।

ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য অতিরিক্ত জ্বালানি ফেলার প্রয়োজন হলে তা ফাঁকা জায়গার করার নিয়ম থাকলেও নিচে একটি স্কুল রয়েছে দেখেও কেনো সেখানে জ্বালানি ফেলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠার পর ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ