শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়াতি মূলত প্রান্তিক জনপদে ধর্মের নামে ওয়াজ মাহফিল করা ওইসব ব্যবসায়ী ‘হুজুর-মাওলানাদের’ চোখে আঙুল তুলেছেন

 

শেখ মিরাজুল ইসলাম : শরীয়ত বয়াতি তার সেই রাতে চলতি আঞ্চলিক ভাষায় বাহাসে বলেছেন, যাকে-তাকে হুজুর বা মাওলানা বলবেন না। তিনি রাসূল (সা.) ছাড়া কাউকে ‘হুজুর’ সম্বোধন করতে রাজী নন। মাওলানা শব্দের অর্থ ভেঙে বলেছেন, ‘মাওলা’ মানে প্রভু আর ‘আনা’ মানে আমি অর্থাৎ মাওলানা মানে আমি প্রভু। সুতরাং যাদের আমরা মাওলানা বলি তারা কি আমার প্রভু? বোঝা যাচ্ছে শুধু ‘গান বাজনা হারাম’ বিষয়টাকে চ্যালেঞ্জ করেই বয়াতি গ্রেপ্তার হয়েছেন ব্যাপারটা তা নয়। এটা একটা উসকানিমূলক উসিলা।

বয়াতি মূলত প্রান্তিক জনপদে ধর্মের নামে ওয়াজ মাহফিল করা ওইসব ব্যবসায়ী ‘হুজুর/মাওলানাদের’ চোখে আঙুল তুলেছেন। সেইসঙ্গে শত বছরের ঐতিহ্যবাহী কবিগান ও নব্য ওয়াহাবী তরিকার ওয়াজ মাহফিলের সামাজিক সংঘাতটাকে স্পষ্ট করেছেন। এখন বলেন আপনারা কার মুক্তি চান? বিতর্কের জবাব বিতর্ক দিয়েই হোক। এটাই রীতি। কিন্তু তার খিস্তির জন্য কিংবা অন্যকে ব্যক্তি আক্রমণের জন্য তাকে যখনই রিমান্ডে নেয়া হলো তখনই বয়াতি একজন নির্যাতিত নাগরিক। বয়াতির বক্তব্যের সঙ্গে অমত থাকতেই পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়