শিরোনাম
◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের, ফিলিস্তিনের কাছে হারলো ২-০ গোলে

আক্তারুজ্জামান : ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেও সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের শুরুটাও ভালো হলো না। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করলো জামাল ভূঁইয়ারা। আর গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন শিরোপা ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেলো।

ফিফা র‌্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা ফিলিস্তিনরকে হারাবে বাংলাদেশ এমন আশা কেউ করেননি। তবে বাংলাদেশ দলের চাওয়া ছিলো অন্তত ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু সেটাও পারেননি জেমি ডের শিষ্যরা। দুই অর্ধে দুটি গোল খেয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

২০১৮ সালের আসরের সেমিফাইনালেও ২-০ গোল হেরেছিলো বাংলাদেশ। এবারের দেখাতেও সেই একই ফল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে ফিলিস্তিনের খালেদ সালেম গোল করে এগিয়ে দেন চ্যাম্পিয়নদের। গোল হজমের আগ পর্যন্ত বাংলাদেশই প্রাধান্য নিয়ে খেলছিল। বাংলাদেশ গোটাতিনেক আক্রমণ করে সফল না হলেও ফিলিস্তিন প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়।

দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করেও পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। আক্রমণভাগে মতিন মিয়ার পরিবর্তে রবিউলকে এবং মধ্যমাঠে মামুনুলের পরিবর্তে সুফিলকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেছিলেন কোচ জেমি ডে। কিন্তু অভিজ্ঞ ফিলিস্তিন দ্বিতীয়ার্ধে আরো একটি গোল দিয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। ৫৮ মিনিটে গোল পান লাইথ খারোব।

 

  • সর্বশেষ