শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে ভোটের দিন পরিবর্তন সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালত বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।

আদালতে অশোক কুমার বলেন, ভোটের কেন্দ্র স্কুল-কলেজে হয়। আর সরস্বতীপূজাও হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এ কারণে একই দিনে ভোট ও পূজা হলে সাধারণ মানুষের পূজা উদ্যাপন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতা। নির্বাচন কমিশন এখানে বার বার ব্যঘাত ঘটাচ্ছে। এর আগে রংপুরে দূর্গাপূজার সময় নির্বাচন দেয়া হয়েছে। ইসি বার বার ধর্মীয় কাজে বিঘœ সৃষ্টি করছে, ধর্মীয় অনুভুতিতে আঘাত করছে। পূজা-পার্বনের মধ্যে নির্বাচন কোন ক্রমেই গ্রহণ যোগ্য নয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, ক্যালেন্ডারে সরস্বতীপূজার ছুটি ২৯ জানুয়ারি। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও একই কথা বলা হয়েছে। এখন আর ভোটের তারিখ পেছানোর সুযোগ নেই। কেননা, ২ ফেব্রæয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। রাষ্ট্রের সু-নাগরিক হিসেবে রাষ্ট্রের বিষয়টি আগে দেখতে হবে।

এদিকে আদেশের পর অশোক কুমার ঘোষ বলেন, আমরা সংক্ষুব্ধ, মর্মাহত ও ব্যথিত। আমরা এই আদেশের বিরুদ্ধে আপিল করবো। আর রানা দাশগুপ্ত বলেন, উচ্চতর আদালতে এসেও যদি এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আইনানুগ সঠিক বিচারটি না পায়, তখন আমরা ভাবি ভবিষ্যতটা কোথায়? আমরা যাব কোথায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়