শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছি কিন্তু বিএনপি প্রার্থী মানছে না, অভিযোগ আতিকুলের

সমীরণ রায়: সোমবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা কোনোদিন কাউকে বাধা দেইনি, তারা মিথ্যা কথা বলছে। একটু আগে আমি আসার সময় দেখলাম বিএনপির একটি মিছিল গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমি চাইলে তাদের দাঁড় করাতে পারতাম কিন্তু আমি স্বাগত জানিয়েছি। গান বাজিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করে নিয়ে এসেছি। সুতরাং তারা হয়তো নিজেরা বিশৃঙ্খলা করে একটি দোষ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশে উন্নয়নের মার্কা একটা তা হলো নৌকা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যার যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিন। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব। অবশ্যই ঢাকাকে জলজট, যানজট, মাদকমুক্ত করবো।

আতিকুল বলেন, নয় মাসের জন্য দায়িত্ব পেয়েছিলাম। কিন্তু এবার একটি পূর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে। তাই কিভাবে ঢাকা সাজবে, জলজট-যানজট দূর করা হবে, মানবিক ঢাকা গড়া, মশা নিয়ন্ত্রণ, নারী ও শিশুবান্ধব ঢাকা কীভাবে করবো সে পরিকল্পনা করে ফেলেছি। এসময় নগরপিতা না, নগরসেবক হয়ে থাকতে চান বলেও জানান তিনি।

আতিকুল ইসলাম এর আগে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করে মাটির মসজিদ, আবুল হোটেল, রামপুরা, বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদরাসা হয়ে মধ্যবাড্ডাসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা চালান।

  • সর্বশেষ