শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রেতাদের হৃদয় জয় করেছে ভিভো এস১ প্রো

আমিরুল ইসলাম : উন্মোচনের মাত্র এক সপ্তাহের মধ্যেই দেশের বাজারে সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো স¥ার্টফোন। ক্যামেরা প্রযুক্তি ও গেম টার্বো ফিচারের জন্য আকর্ষণীয় হলেও- দামের দিক থেকে ফোনটি গ্রাহকের হাতের নাগালে। এস১ প্রোর মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক রংয়ে।

গত ৪ জানুয়ারি দেশের বাজারে এস১ প্রো বিক্রি শুরু করে গ্লোবাল মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এটি ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন- যাতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য যুক্ত করা হয়েছে গেম টার্বো ফিচার।

এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির এস১ প্রোতে পাঁচটি ক্যামেরা যুক্ত করা হয়েছে- যার মধ্যে রিয়ার ক্যামেরা চারটি এবং ফ্রন্ট ক্যামেরা একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২, ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডিউক বলেন, ‘নতুন বছরে গ্রাহকের ক্রয়সীমার মধ্যে সেরা ফোন উপহার দিতে চায় ভিভো । গ্রাহকরাও সুযোগটি কাজে লাগিয়েছে। প্রথম সপ্তাহেই দারুন সাড়া পেয়েছি আমরা।’ সম্পাদনা : মাহবুব

  • সর্বশেষ
  • জনপ্রিয়