শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

ইয়াসিন আরাফাত : রাজধানী তেহরানে বেআইনিভাবে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার মতো কূটনৈতিক শিষ্টাচার-বিরোধী আচরণের কারণে তাকে তলব করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের পরিচালক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেন। আলজাজিরা

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানি কর্মকর্তা তাকে স্মরণ করিয়ে দেন যে, এই ধরনের সমাবেশে একজন বিদেশি রাষ্ট্রদূতের যোগ দেয়া বেআইনি এবং এগুলো তাদের দায়িত্বের বাইরের তৎপরতা। ব্রিটেনের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে এ কাজের মধ্যদিয়ে তিনি ১৯৬১ সালে সই হওয়া কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন লংঘন করেছেন। ব্রিটিশ রাষ্ট্রদূতকে একথাও বলা হয়েছে যে, ব্রিটিশ সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে।

এদিকে, শনিবার সকালে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ম্যাকাইয়েরকে আমির কাবির বিশ্ববিদ্যালয়ের সামনের সমাবেশে যোগ দেয়ার কারণে ও তেহরানের রাস্তায় উস্কানি এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কিছু সময়ের জন্য আটক করেছিলো ইরানের নিরাপত্তা বাহিনী। সেখানে তিনি ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে ইরান সরকারের ব্যবস্থাপনার বিরুদ্ধে নানা উস্কানি দিয়ে জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়