শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌ললেন, ঢাবি শিক্ষার্থী ধর্ষণ রহস্য শিগগিরই উদঘাটন সম্ভব হবে

সুজন কৈরী : সোমবার রাতে ধানমণ্ডির নিজ বাসভবনে ডাকসু নেতারা ধর্ষণের বিচার দাবিতে স্মারকলিপি পেশ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনীসহ পুলিশের সব ইউনিট কাজ করছে। কিভাবে ঘটনা ঘটেছে, কারা করেছে খুব শিগগিরই জানাতে পারবো।
তিনি বলেন, বাংলাদেশে অপরাধ এখন ক্রমান্বয়ে কমে আসছে। তবে আশাতীতভাবে অপরাধ একেবারে কমে গেছে, সে পর্যায়ে আসেনি। এর আগে ইভটিজিং নিয়ে সামাজিকভাবে আন্দোলন করে আমরা সফল হয়েছিলাম। অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে ভালো সাড়া পেয়েছি। আমি মনে করি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
‘সরকার ব্যর্থ’ বিএনপির এমন দাবির বিষয়ে সাংবা‌দিক‌দের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আমল দেখেন। ওই সময় রাত ১০টার পর নারীরা ঘর থেকে বের হওয়ার চিন্তা করতো না। এখন প্রয়োজনে নারীরা সারারাত বাইরে ঘুরতে পারে, কেউ ভ্রুক্ষেপও করে না। কিন্তু গত ১০/১১ বছর আগে এটি দুঃস্বপ্ন ছিল। দেশ ও সমাজ এগিয়েছে। কিন্তু বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে পারেনি। এজন্য তারা আমাদের ওপর দায় চাপাচ্ছে।
এর আগে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

  • সর্বশেষ