শিরোনাম
◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে সিএমপির নতুন উদ্যোগে

রাজু চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি : গণপরিবহনে যাত্রী হয়রানি, ইভটিজিং ও যৌন হয়রানি-নির্যাতন প্রতিরোধে বাসের ভেতরে নম্বরযুক্ত স্টিকার কার্যক্রম শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির এ কার্যক্রমে সহযোগিতা করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম শাখা ।

বুধবার  লালদিঘীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ খান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাসে চালক ও হেলপার কর্তৃক যাত্রী হয়রানি ও ইভটিজিং এমনকি নারী নির্যাতনের মত অপরাধমূলক  কর্মকাণ্ডের অভিযোগ জানানো বা প্রতিকার পাচ্ছেনা। এধরনের বিড়ম্বনা হতে রক্ষার জন্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।নতুন বছরে যাত্রী হয়রানি বন্ধ ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা নিশ্চিতকল্পে গুচ্ছ পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ