শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের পর কৃতজ্ঞতা প্রকাশ করে টিউলিপের টুইট

আবুল বাশার নূরু: ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রিজওয়ানা সিদ্দিক টিউলিপ নিজ পরিবার আর ক্যাম্পেইন টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে টুইট বার্তায় ক্যাম্পেইন টিম ও পরিবারের সঙ্গে দুটি ছবি যুক্ত করে লিখেছেন, ধন্যবাদ হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের ভোটার, যারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন।ধন্যবাদ আমার পরিবার ও ভলান্টিয়ারদেরও।কিন্তু জাতীয় ফলাফল হতাশাজনক। কিছু মেধাবী সংসদ সদস্যকে হারিয়ে দু:খ প্রকাশ করছি।সামনে আরো কঠিন সময় আসছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়