শিরোনাম
◈ কয়েক মাসেই জাতীয় সংসদ চলবে শতভাগ সৌর বিদ্যুতে: সংসদে প্রধানমন্ত্রী ◈ জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক মহাপরিকল্পনা, স্বনির্ভরতার পথে বাংলাদেশ : সংসদে প্রধানমন্ত্রী ◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার পাকিস্তান সফরে যাওয়ার ছাড়পত্র দিলেই দিবারাত্রি টেস্ট নিয়ে ভাববে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আইসিসির ফিউটার ট্যুর অনুযায়ী আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু এ সফর নিয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগেই বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফর নিয়ে নিশ্চিত হওয়ার আগে দিবা-রাত্রির টেস্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয় বিসিবি। সরকার থেকে অনুমতি পেলেই বিষয়টি ভাববে বাংলাদেশ, এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিরাপত্তা পর্যবেক্ষক দল গিয়েছিলো পাকিস্তানে। তাদের প্রতিবেদন অনুযায়ী এই সপ্তাহেই আসবে সফরে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত। সফরের সিদ্ধান্ত নেয়ার পরই আলোচনার টেবিলে আসবে দিবারাত্রি টেস্ট প্রস্তাবের বিষয়টি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘দিবারাত্রির টেস্টের প্রস্তাব বিবেচনা করার আগে আমরা অপেক্ষা করছি সরকারের ছাড়পত্রের। কারণ আপনারা জানেন, পাকিস্তান সফরে নিরাপত্তার একটি বিষয় সবসময় থাকে। তাই আমাদের সরকারের অনুমোদন লাগবে। দিন-রাত তো পরে, আগে আমাদের দেখতে হবে এই সফরে যেতে পারছি কি না। সে জন্য সরকারের প্রতিবেদনের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি।’

তিনি আরো বলেন, ‘আগামী জানুয়ারিতেই তো আমাদের পাকিস্তান যাওয়ার কথা। খুব বেশি সময় তাই নেই। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবো। পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারবো। এরপর দিবারাত্রির টেস্টের প্রস্তাব নিয়ে ভাবা যাবে। সব নির্ভর করছে সরকারি প্রতিবেদনের ওপর। এ সপ্তাহেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’

  • সর্বশেষ