শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফুটবল দলকে

শফিক ইসলাম : হাজারো স্বপ্ন আর পুরস্কারের প্রস্তাবেও ফাইনাল খেলা হলো না বাংলাদেশ ফুটবল দলের। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ফুটবলের সোনার পদকের জন্য লড়াই করতে হলে রোববার (৮ডিসেম্বর) স্বাগতিক নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। বাঁচা-মরার এই লড়াইয়ে পারলো না জামাল ভূঁইয়ার দল। স্বাগতিক নেপালের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ১-০ গোল হারে বাংলাদেশ। এই হারে ২০১০ সালে সোনার পদক জেতা দলটির স্বপ্ন ভঙ্গ হলো। এর ফলে এসএ গেমসে অংশ নেয়া ৫ দলের মধ্যে ৩ নম্বর হয়ে সান্তনার বোঞ্জ পদক নিয়েই দেশে আসতে হচ্ছে তাদের।

ম্যাচের একাদশ মিনিটে সুজল শ্রেষ্ঠার বাড়ানো বল জালে জড়িয়ে নেপালকে এগিয়ে নেন সুনিল বাল। বাকিটা সময় দু’দলের সামনেই একাধিক সুযোগ আসলেও কেউ কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

অথচ রোববার মালদ্বীপের বিপক্ষে খেলা নেপাল আজ ক্লান্ত থাকলেও সেই সুযোগও কাজে লাগাতে পারলো না জামাল ভুঁইয়ারা। অনুর্ধ্ব-২৩ দলের মোড়কে বাংলাদেশ দলটি প্রায় জাতীয় দলকে নিয়েই নেপাল গিয়েছিলো জেমি ডে। এমন দলটিও ভুটানের বিপক্ষে হার, মালদ্বীপের বিপক্ষে ড্র আর শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়। আর আজ বাঁচা-মরার লড়াইয়ে নেপালের কাছে হেরে গেমস শেষ করলো বাংলাদেশ। এমন হারের পর দেশের ফুটবলকে নিয়ে আবারো সমালোচনার জন্ম হতেই পারে।

  • সর্বশেষ