শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী সুবর্ণচরে দুটি এলজি অস্ত্রসহ ডাকাত আটক

মাহবুবুর রহমান : নোয়াখালী হাতিয়ায় অস্ত্রসহ রিয়াজ (২৮) নামে এক ডাকাতকে আটক করেছে সুবর্ণচর থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীররাতে চরবাটা খাসের হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রিয়াজকে (২৮) আটক করা হয়।

আটকৃত ডাকাত রিয়াজ চরনন্দিনী হাতিয়া ভূমিহীন বাজারের ৬নং ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে। জানা যায় তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অস্ত্রসহ ডাকাতি মামলা রয়েছে।

এ বিষয়ে সুবর্ণচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা মাধ্যমে ডাকাত রিয়াজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি এলজি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

  • সর্বশেষ