শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ১৪

সাইফুর রহমান : বুরকিনা ফাসোর হানতোউকৌরা শহরের একটি গির্জায় রোববারের সাপ্তাহিক প্রার্থনা চলাকালে বন্দুকধারীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর। এসময় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি। এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে এক টুইটবার্তায় নিন্দা জানানোর পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন রোচ মার্ক। রয়টার্স, আল জাজিরা

দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বন্দুধারীদের পরিচয় এখনো জানা যায়নি তবে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চলছে। এছাড়া কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, নাইজার সীমান্তের কাছে হানতোউকৌরা শহরের প্রায়ই আল-কায়েদা এবং আইএসআইএল সমর্থিত বাহিনী হামলা চালায়।

  • সর্বশেষ