শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় বৃদ্ধ আটক

হৃদয় ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে হারিস মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত ২৮ নভেম্বর পতনউষার ইউনিয়নের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকানে ঘটেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দোকান থেকে কলম কিনতে গিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করার অভিযোগ হারিস মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পতনউষার ইউনিয়নের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকানে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পতনউষার ইউপির নোয়াগাঁও গ্রামের মুহিত মিয়ার ৭ বছরের মেয়ে ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে ২৮ নভেম্বর সকাল ৯টায় স্কুলে আসে।স্কুল হতে একটি কলম কিনতে দোকানে গেলে দোকানদার হারিস মিয়া (৫৫) মেয়েটিকে দোকানের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন মেয়েটি চিৎকার দিয়ে স্কুলে এসে কান্নাকাটি করে প্রধান শিক্ষককে ঘটনাটি বললে তিনি স্কুলের সভাপতিসহ স্থানীয়দের জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় শারিরিক নির্যাতিত মেয়েটির বাবা মুহিত মিয়া কমলগঞ্জ থানা পুলিশকে জানালে রাতেই দোকানদার হারিস মিয়াকে গ্রেপ্তার করে শমসেরনগর ফাঁড়ি পুলিশ। রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।

প্রধান শিক্ষক দিলারা বেগম বলেন, সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।দোকানদার মেয়েটিকে শ্লীলতাহানীর চেষ্টা চালায় বলে ছাত্রী আমাকে জানায়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত বলেন, ‘রাতে তাকে আটক করা হয় এবং দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।’সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়