শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের সদর উপজেলার সরকার বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগীতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স । অভিযানকালে সরকার বাজারে অবস্থিত সার, বীজ ও কীটনাশক ডিলার রাহী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাজী আইয়ুব উল্লাহ মার্কেটে অবস্থিত আইডিয়াল ফুডকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা, অতিরিক্ত দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংস রেড বুল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ