শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ ঘণ্টা পর সচল মোংলা বন্দর

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ায় ৪৮ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৬টা থেকে সচল হয়েছে মোংলা বন্দর। সন্ধ্যা থেকে বন্দর জেটিতে শুরু হয়েছে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন-নির্গমন। যুগান্তর

মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসায় আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করে। সঙ্গে সঙ্গেই জাহাজ আগমন-নির্গমনসহ পণ্য বোঝাই ও খালাসের কাজ পুরোদমে বন্ধ করে দেয়া হয়।

তিনি বলেন, আজ দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়াসহ আবহাওয়ার সংকেত ৩ নম্বরে নামিয়ে আনায় মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরে অপারেশনাল কার্যক্রম ৪৮ ঘণ্টা পর সন্ধ্যা থেকে পুরোদমে শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছে। মোংলা বন্দরে আরও সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজও আসছে।

  • সর্বশেষ