শিরোনাম
◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ ◈ কো-পাইলটের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, ইরানের দিকে নেতানিয়াহুর ইঙ্গিত; রাজনৈতিক ফায়দা দেখছেন বিশ্লেষকরা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবিপ্রবি উপাচার্যের অপসারণের দাবিতে বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা

মহসীন কবির : শনিবার দুপুরে শিক্ষার্থীরা এ ঘেরাও কর্মসূচি পালন করে। এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীরা। ৭১ টিভি

জানা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক চাকরিপ্রার্থী ঘুষের টাকা ফেরত চাওয়ার একটি অডিও নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

এদিকে এই ঘটনায় রাতেই উপাচার্য এম রোস্তম আলী ওই ব্যক্তির বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পাবনা থেকে প্রকাশিত কিছু স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিন্দা প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনটি প্রভাষক পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ২৮ জন প্রার্থী অংশ নেন। এরপর দুপুরে তাঁদের মধ্য থেকে ছয় প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ বলে তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে একজন হলেন কুমিল্লা সদরের কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম। তালিকায় নিজের নাম না দেখেই তিনি উত্তেজিত হতে শুরু করেন।

বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে হাজির হন মনিরুল। এ সময় উপাচার্য কার্যালয় থেকে বের হতে গেলে তিনি তাঁর পথ আগলে ধরেন। এ সময় তিনি উপাচার্যের কাছে চাকরির জন্য ঘুষ হিসেবে দেওয়া টাকা ফেরত চান। মনিরুল উপাচার্যকে বলেন, চাকরি পাওয়ার জন্য বাবার জমি বিক্রি করে দুই দফায় তাঁকে (উপাচার্য) ৮ লাখ টাকা দিয়েছেন তিনি। চাকরি যেহেতু পান নাই, তাই টাকা ফেরত চান।

  • সর্বশেষ