শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ১

নিউজ ডেস্ক : শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের একটি বাড়িতে শনিবার (৩১ আগস্ট) ভোরের এ ঘটনায় কাসেম আলী (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি একই এলাকার সেরাজুল ইসলাম হারুর ছেলে। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রশিদ মেম্বার জানান, শনিবার ভোরে কোড়াপাড়া এলাকার হারুর বড় ছেলে কাসেম আলীর ঘরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে ঘরের বিভিন্ন অংশ ধসে পড়ে। এসময় কাসেম ওই ঘরে অবস্থান করায় তিনি পায়ে আঘাত পান। তবে ককটেলটি কোথায় ছিলো বা কেউ ছুড়ে মেরেছে কিনা তা জানা সম্ভব হয়নি। এ ঘটনার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে বলেও জানান তিনি।

এদিকে আহত কাসেমের মেয়ে শাপলা খাতুন তাদের বাড়িতে কোনো ককটেল ছিলো না দাবি করে বলেন, ককটেলটি কোথা থেকে কিভাবে বিস্ফোরিত হলো তা আমাদের জানা নেই। ওই সময় আমরা ঘুমিয়েছিলেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান বলেন, আহত কাসেম একজন শিবির কর্মী তার খাটের নিচে লুকানো অবস্থায় যে ককটেলগুলো ছিলো সেগুলো বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান এবং কাসেমকে আটকের চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়