শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভায়াদলিদের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ

শিউলী আক্তার : লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ১-৩ গোলে হারিয়ে মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে পরের ম্যাচেই রিয়াল ভায়াদলিদের বিরুদ্ধে হোঁচট খেলো তারা। ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালো জিনেদিন জিদানের দল।

দ্বাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে একটুর জন্য লক্ষ্যে থাকেনি গ্যারেথ বেলের বুলেট গতির শট। প্রথমার্ধ জুড়ে দেখা গেছে এই চিত্র। একের পর এক আক্রমণ করেছে রিয়াল, ভীতি ছড়িয়েছে ভাইয়াদলিদের রক্ষণে। কিন্তু জালের দেখা মেলেনি।

সপ্তদশ মিনিটে শট লক্ষ্য রাখতে পারেননি বেনজেমা। দুই মৌসুম বাইরে কাটিয়ে আসা হামেস রদ্রিগেস ঝলক দেখিয়েছেন। ১৯তম মিনিটে লক্ষ্যে থাকেনি তার শট, ৩৫তম মিনিটে বাইরে চলে যায় কলম্বিয়ান এই মিডফিল্ডারের হেড।

আক্রমণে ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোর জায়গায় লুকা ইয়োভিচকে নামান জিদান। মাঠে নামার কয়েক সেকেন্ডের মাঝে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন সার্বিয়ান এই স্ট্রাইকার। বেলের দারুণ ক্রসে তার হেড ফিরে ক্রসবারে লেগে।

৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন গুয়ার্দিওলা। নাচো মার্তিনেসের ক্রসে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি বিপজ্জনক জায়গায় থাকা ভাইয়াদলিদের এই ফরোয়ার্ড।

চার মিনিট পর রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ডি-বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার। লা লিগায় এটি তার দেড়শতম গোল।

৮৮তম মিনিটে ব্যর্থ হননি গুয়ার্দিওলা। টনি ক্রুস মাঝ মাঠে বল হারালে অস্কার প্লানো বল বাড়ান গুয়ার্দিওলাকে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা ফরোয়ার্ড এবার থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে খুঁজে নেন জাল।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ