শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীশান্তের বাড়িতে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন স্ত্রী ভুবনেশ্বরী

শিউলী আক্তার : কয়েক দিন আগেই শুনতে পেলেন সুখবর। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছর আবারও ২২ গজে ফিরবেন তিনি। কিন্তু এই সুখের মাঝেই অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো তার পরিবার। শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে আগুন ধরে যায় কোচিতে অবস্থিত শ্রীশান্তের এরাপালি রেসিডেন্সের নিচতলায়। রাত গভীর হওয়ায় যে যার রুমে ঘুমিয়ে ছিলেন। যে কারণে কারো শারীরিক ক্ষতি হয়নি। তবে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য একটি ঘর।

আগুন লাগার সময় বাড়িতে ছিলেন না শ্রীশান্ত। তবে বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরী কুমারি, দুই সন্তান এবং দুইজন গৃহকর্মী। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অবস্থান চিহ্নিত করে, পরে দোতলার কাচের দরজা ভেঙে উদ্ধার করে নিয়ে আসেন।

এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, বাড়ির নিচতলা থেকে হঠাৎ করেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। যে কারণে তারা ফায়ার সার্ভিসে ফোন করেন এবং বাসার মানুষদের জাগিয়ে তোলার চেষ্টা করেন।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ