শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রথা মেনে বিষধর সাপ নিয়ে খেলা চলছে ভারতের ‘ঝাপান’ উৎসবে

মুসবা তিন্নি : রয়েছে নিষেধাজ্ঞা, তবুও বিষধর সাপ নিয়ে উৎসবে মেতেছেন ভারতের বাঁকুড়ার সিমলাপালের দুবরাজপুর গ্রামের বাসিন্দারা। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোর দিন থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলে স্থানীয় ঐতিহ্য আর লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ‘ঝাপান’ উৎসব। শুধু বাঁকুড়াতেই নয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ সামিল হয়েছেন শতাব্দি প্রাচীন এই উৎসবে, ভিড় জমাচ্ছেন মেলায়। জি বাংলা নিউজ

উৎসবের এই তিন দিন এলাকার শিব মন্দির চত্ত্বরে ভিড় করেন এলাকার মানুষ। মনসা মঙ্গলের গানের সঙ্গেই চলতে থাকে বিষধর সাপ নিয়ে খেলা। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে আসেন অনেক সাপুড়ে। শুধু খেলা দেখানোই নয়, চলে বিষধর সাপ নিয়ে কেরামতি দেখানোর প্রতিযোগিতাও। উৎসবকে কেন্দ্র করে ভারতে জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট মেলা বসে।

সাপ নিয়ে এই ধরনের বিপজ্জনক খেলা দেখানোর ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও ঐতিহ্যবাহী এই প্রথা বন্ধ করে দিতে চান না এলাকাবাসী। তাই আইনি বিধি নিষেধ সত্ত্বেও বছরের পর বছর একই ভাবে চলছে ‘ঝাপান’ উৎসব। সম্পাদনা : আহসান/মহসীন

  • সর্বশেষ