শিরোনাম
◈ শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ আমদানি বাড়ায় ১১ মাসে বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি ◈ কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম ◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক র‌্যাব-১০। আটককৃতরা হলো- মো. ইমরান (৩০), মো. আবু কালাম খালাসী (৩৭), মো. আরিফুর রহমান পলাশ (৩২) ও মো. বাদল (৩৫)।

সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু, ৪টি ব্লেড, নগদ ১ হাজার ৭৫০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে ব্যাটালিয়নটি জানতে পারে, গ্রেফতারকৃতরা ঈদ ফেরত যাত্রীদের টার্গেট করে সেখানে জড়ো হয়েছিল। চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়