শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজে ফিল্ডিংয়ের জন্য ফিটসেন দায়ী নয়, বললেন ভিল্লাভারায়েন

শিউলী আক্তার : কথায় আছে ‘ক্যাম মিস তো ম্যাচ মিস’। বাংলাদেশের সঙ্গেই এই বাক্যটি বেশি যায়। কারণ এ মিসের কারণেই অনেক ম্যাচ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপেও এটা লক্ষ্য করা গেছে। বড় দুটি দলের সঙ্গে ক্যাচ মিস করে মাশুল দিতে হয়েছে পুরা বিশ^কাপে। এমন পারফরমেন্সের জন্য ফিটনেসকে দায়ী করছেন অনেকেই। কিন্তু টাইগারদের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন এটি মানতে নারাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টাইগারদের ক্যাচ হাতছাড়ার কারণ ফিটনেস নয়। বাজে ফিল্ডিংয়ের জন্য ফিটনেসকে দায়ী করছেন না বাংলাদেশের এই কোচ।

এ প্রসঙ্গে ভিল্লাভারায়েন বলেছেন, ‘আমি বলতে চাই না ঐটাই কারণ বা এটাই কারণ। ফিটনেসের কারণে কেউ ক্যাচ হাতছাড়া করেছে এটা বলা ঠিক না।’

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপকালে অভিযোগ জানিয়ে বলেছেন, বাংলাদেশের ফিল্ডাররা বেসিকই জানে না।

নাজমুল হাসান বলেছিলেন, ‘ফিল্ডিং কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পারফর্মেন্স এমন হলো কেনো। সে বলেছে দেখো জাতীয় দলে যখন আসে তখন আমি ফিল্ডিংটাকে উন্নত করাতে পারি। কিন্তু বেসিকতো শিখাতে পারবো না। ওরাতো বেসিকই জানে না।’

বাংলাদেশ দলের পারফর্মেন্সের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখতে ফিল্ডিংয়ে উন্নতির বিকল্প নেই। ফলে দ্রুতই টাইগার ফিল্ডারদের এই সমস্যার সমাধান খুঁজতে হবে বাংলাদেশ দলের কোচ-ট্রেনারদের।

  • সর্বশেষ