শিরোনাম
◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

নিউজ ডেস্ক : গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপিতে যোগদান করেছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ফুলের তোড়া দিয়ে আব্দুল করিমকে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. হাসান উদ্দিন সরকার।

গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বপালন কালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে যোগদান অনুষ্ঠানে করিম বলেন, বিগত দিনে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, গণতন্ত্র ছিল। সেই গণতন্ত্রকে আবারো প্রতিষ্ঠিত করতে আমি বিএনপিতে যোগদান করেছি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল করিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানাই। দলের বৈরী পরিস্থিতিতে করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। তার যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। যে আমরা সঠিক পথে। আমাদের রাজনীতি সঠিক পথে আছে।

  • সর্বশেষ