শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলিম ভাইয়ের কেবলা বদলাইছে!

মাসুদা ভাট্টি : সবচেয়ে কষ্টদায়ক পোস্ট, যেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অপেক্ষায় ছিলো কবে বঙ্গবন্ধু মারা যাবেন আর প্রকাশ্যে বাকশালে যোগ দিয়েও গোপনে আলাদা করে পার্টির কর্মকা- বজায় রেখে কমিউনিস্ট পার্টিও তো আসলে ষড়যন্ত্রের অংশীদারই ছিলো বঙ্গবন্ধু হত্যাকা-ের, নয়? আর কে কে বিষয়টি জানতেন সেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলেননি, অন্যত্র বলেছেন কিনা জানি না, তবে জানাটা দরকার না হলে এই নিষিদ্ধ-গোপনীয়তা কমিউনিস্ট পার্টির মতো একটি নীতিবাগিশ রাজনৈতিক দলের সঙ্গে ঠিক মানানসই নয়, তাই নয়? ২. এতো বছর পরে এসে এই তথ্য বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে যেমন এই বাইরে থাকায় কমরেড ফরহাদ বা মণি সিংহের সমর্থন ছিলো কিনা? পার্টির ভেতরের কোন্দলে একটি শাখা মূল নেতৃত্বের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধাচার করলে হবে না, দেখতে হবে পার্টির মূল নেতৃত্ব কী বলছেন বা করছেন, নয়?

নির্বাচিত মন্তব্য : মোজ্জাম্মেল হোসেন মঞ্জু- এই পোস্টে আমার নাম ট্যাগ দেখে বিস্মিত। আমি কোনোভাবেই এই বিতর্কের সঙ্গে নিজেকে যুক্ত করছি না। উপযুক্ত তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ হলে প্রয়োজনবোধে আমি যা জানি বলবো বা মন্তব্য করবো। ফেসবুকের তারল্য ও তাৎক্ষণিকতা উপযুক্ত পরিসর নয়। ২.অমি রহমান পিয়াল- এইটা তিনি ঠিক কি প্রেক্ষিতে বললেন বুঝলাম না, মানে বাকশাল জুজুটা ইউজ করা তাকে ঠিক মানাইলো না। সিপিবি আর ন্যাপ মোজাফফর ১৯৭৩ সালের মাঝামাঝি সময় থেকে বাকশালের ট্রায়াল রান দিয়ে আসছে ভিন্ন নামে, ‘৭৫-এ এইটা একটি ভিশনে গেছে মাত্র। সুনির্দিষ্ট পেপার কাটিং আছে, পেপারে নিউজ আসছে আওয়ামী লীগ, সিপিবি আর ন্যাপ মুজাফফর গণতান্ত্রিক কি একটা জোট বানিয়ে দেশ চালানোর এজেন্ডা দিয়েছে। এখন সেলিম ভাইয়ের কেবলা বদলাইছে তিনি ভুংভাং যা খুশি বলতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়