শিরোনাম
◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেইসবুকে যোগ হলো চাকমা ভাষা

খালিদ আহমেদ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০-১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে ভাষাটি যুক্ত করতে দীর্ঘদিন থেকেই কাজ করেছেন জ্যোতি চাকমা।

তিনি বেশ কয়েক বছর ধরেই ফেইসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে দেনদরবার করে আসছেন। ফেইসবুকের সঙ্গে কথার পর অবশেষে সম্প্রতি ভাষাটি যুক্ত করা হয়।

এটি ব্যবহার করতে আগে ফেইসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুল বার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরও অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যেকোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।

  • সর্বশেষ