শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

আরিফা রাখি : মঙ্গলবার ছাত্রদলের কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলদের ভোটে ছাত্রদলের আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হবে।

এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি।

নতুন ঘোষণা অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র বিতরণ হবে ১৭ ও ১৮ অগাস্ট। জমা দেওয়া যাবে ১৯ ও ২০ অগাস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করা হয়। সম্পাদনা ; মিঠুন

  • সর্বশেষ