শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতলো ভারত

আক্তারুজ্জামান : ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতকে ২৬২ রানের টার্গেট দিয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে হেসেখেলেই টার্গেট ছুঁয়ে ফেলেছে ভারত। ৬ উইকেটে হেরে রানার আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো জুনিয়র টাইগারদের।

আগে ব্যাট করে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে জুনিয়র টাইগাররা। মিডল অর্ডার ও লোয়ার অর্ডাররা ব্যর্থ হলেও মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ যুবারা। ১৩৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৯ রান করেন জয়।

ইংল্যান্ডের হোভে টস জিতে বাংলাদেশের যুবারা প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা ভালো হলেও হঠাৎ ছন্দপতন ঘটে। বিনা উইকেটে ৫৮ রান তোলার পর পরবর্তী ১০০ রান তুলতে পাঁচ-পাঁচটি উইকেট হারাতে হয়। এরপর ২২৩ থেকে ২৬১ পর্যন্ত যেতে আরো পাঁচটি উইকেট হারায়।

আসা-যাওয়ার মিছিলে ব্যাতিক্রম ছিলেন জয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন ও তানজিদ হাসান। জয়ের সেঞ্চুরির পর দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন ইমন। ৬৪ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন তিনি। শামীমের ব্যাট থেকে ৩২ ও তানজিদের ব্যাট থেকে আসে ২৬টি রান। বাকি ৭ জনের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি।

বল হাতে ভারতের কার্তিক তায়াগি ও সুশান্ত মিশ্রা ২টি করে উইকেট নেন। বাংলাদেশের চারজন ব্যাটসম্যান হন রান আউট!

২৬২ রানের টার্গেটে খেলতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়