শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে ৭ শিশুকে পিটিয়ে রক্তাক্ত করলো কমিটির লোকজন

ডেস্ক রিপোর্ট : সোনাগাজীতে জুমার নামাজ পড়তে আসা সাত শিশুকে পিটিয়ে রক্তাক্ত করেছে মসজিদ কমিটির এক সদস্য।

সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকানস্থ (৩ নং ওয়ার্ড) হযরত আলী জামে মসজিদে এ মর্মান্ততিক ঘটনা ঘটে। স্বাধীন ৭১

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফি আলম এর ভাই সাইদুল হক (সাদ্দাম) নিজ হাতে পিটিয়েছেন ৭ শিশুকে। তিনিও মসজিদ কমিটির দায়িত্বরত। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত শিশুদের মধ্যে দুইজন মারাত্ত্বকভাবে আহত হয়েছে। তাদের মাথা ফেটে গেছে। তারা হলেন ওই এলাকার  রহমানের ছেলে মোঃ পলাশ ও এরশাদ হোসেনের ছেলে রকি। পরে ওই দুই বাচ্চাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য ৫ শিশুকে পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় লোকজন  জানান, সাইদুল হক (সাদ্দাম) উগ্র মেজাজের লোক। সে এর আগেও মসজিদে শিশু পিটিয়েছেন। তবে এবার মসজিদে হাসি তামাশা করায় সাত বাচ্চাকে পেটানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়