শিরোনাম
◈ বারণ করলে উল্টো হুমকি দেন যাত্রীদের স্বজনরা : শাহজালাল বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে অসহায় প্রশাসন ◈ তিস্তা প্রকল্প ও লালমনিরহাট বিমানঘাঁটি ইস্যুতে নড়েচড়ে বসেছে দিল্লি ◈ নারী কাবাডিতে নেপালের বিরু‌দ্ধে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম ◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিতে দেবর-ভাবির দ্বন্দ্ব, চেয়ারম্যান পদ ঘিরে চলছে স্নায়ুযুদ্ধ

মোহাম্মদ মাসুদ : এরশাদের অবর্তমানে জিএম কাদেরকে দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেলেও মানছেন না রওশন। জিএম কাদেরের দাবি, বেশিরভাগ নেতার সমর্থন ও গঠনতন্ত্র মেনে চেয়ারম্যানের পদে কাজ করছেন তিনি। কিন্তু রওশনপন্থীরা বলছেন, কেউ নেই তার সাথে। চ্যানেল ২৪

এরশাদ জীবীত থাকাকালীন জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন করে চেয়ারম্যানকে দেয়া হয় বিশেষ ক্ষমতা। যার বলে যে কাউকে যেকোনো পদে নিয়োগ, অপসারণ ও স্থলাভিষিক্ত করতে পারতেন তিনি।

অসুস্থতার কারণে গেলো ৪ মে ছোটভাই জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ। ক্ষমতা দেন তার অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালনেরও।

জি এম কাদের বলেন, আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ তার মৃত্যুর পূর্বে বলেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি কাজ করবো এবং তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ করবো।

কিন্তু, সম্প্রতি রওশন এরশাদ সাক্ষরিত একটি চিঠি আসে গণমাধ্যমের হাতে। এতে বলা হয় জিএম কাদেরের চেয়ারম্যান পদে বসা গঠনতন্ত্র মোতাবেক হয়নি। তাই পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।

সরকারের ইচ্ছাতেই জিএম কাদেরকে সরিয়ে রওশনকে চেয়ারম্যান পদে বসানোর চেষ্টা চলছে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও, ইঙ্গিতে তাই বললেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুব।

তিনি বলেন, সরকারের চাওয়া সরাসরি না, তবে আমাদের দলের কেউই আওয়ামী লীগের বাইরে নয়। আওয়ামী লীগের সাথে আমাদের এতো মধুর সম্পর্ক এবং এমনকি যার সাথে প্রতিদ্বন্ধিতা হচ্ছে তিনি একটা ক্লিয়ারেন্স নিয়ে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়