শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরালিধরনের বায়োপিকে অভিনয় করবেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : মুত্তিয়া মুরালিধরনের বায়োপিকে অভিনয় করবেন শচীন টেন্ডুলকার? ২০২০ সালে পরিচালক শ্রীপতি রঙ্গস্বামী শুরু করবেন ছবির কাজ। ছবিতে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনারের ভূমিকায় থাকবেন বিজয় সেতুপতি। তামিল ভাষার এই ছবিটিতে মুত্তিয়া মুরালিধরনও কাজ করবেন সেতুপতির সঙ্গে। শোনা যাচ্ছে, শচীন টেন্ডুলকারও এই ছবিতে কাজ করতে পারেন।

২২ গজে একে-অপরের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন শচীন আর মুরালিধরন। ছবির একটি দৃশ্যে শচীনকে দেখা যাবে। যদিও ছবির নির্মাতারা এই বিষয়ে কিছুই জানাননি। বাহুবলীর খলনায়ক রানা দাগ্গুবাতি এই বায়োপিকের সহ প্রযোজক। ছবিটির জন্য বিশাল বাজেট ধরা হয়েছে।
ছবির নাম সম্ভবত হবে ‘৮০০’। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট পেয়েছেন মুরলি। তবে এখানেও ধোঁয়াশা রেখেছেন নির্মাতারা। তামিল ভাষায় শুটিং হলেও ছবিটি অন্য ভাষাতেও প্রেক্ষাগ্রহে আসবে। আগামী বছরের শেষে মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক মুক্তি পাওয়ার কথা।

  • সর্বশেষ