শিরোনাম
◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আজ পাকিস্তানের বিরু‌দ্ধে জিত‌লেই এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে বাংলা‌দেশ, হার‌লে বিদায়

স্পোর্টস ডেস্ক :এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে ভার‌তের কা‌ছে ৪১ রা‌নে টাইগাররা হে‌রে যাওয়ায় বাংলা‌দেশ-পা‌কিস্তান ম‌্যাচ এখন অ‌লি‌খিত সে‌মিফাইনাল। যে ম‌্যাচ‌টি আজ রা‌তে অনু‌ষ্ঠিত হ‌বে। যে দল জিত‌বে তারা ফাইনা‌লে ভার‌তের মুখোমুখি হ‌বে। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।

ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।

এদিকে, ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।

তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে প্রথমে নিজেদের দিকেই নজরটা রাখতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই।

এর আগে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে লঙ্কানদের বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচে। আর বুধবার হেরেছে ভারতের কাছে। ত‌বে ভার‌তের বিরু‌দ্ধে লড়াই‌য়ের ধরনটা ধ‌রে রে‌খেই পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে বাংলা‌দেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়