শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের কা‌ছে হে‌রে ছিটকে যাইনি, পাকিস্তানের বিরু‌দ্ধে জিতে ফাইনাল খেলতে পারি: জাকের আ‌লি

স্পোর্টস ডেস্ক :এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে ভারত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিততে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।

টস জিতে আগে ব্যাটিং করে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৭৭ রান। অভিষেক শর্মা এবং শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে এমন সূচনা পায় বাংলাদেশ। এরপর রিশাদ হোসেন পরপর দুই ওভারে তুলে নেন ১৯ বলে ২৯ রান করা গিল এবং তিন নম্বরে প্রোমোশন পাওয়া শিভম দুবেকে। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এরপর ১১ বলে পাঁচ রান করা সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মুস্তাফিজুর রহমান। তানজিম হাসান সাকিব বিদায় করেন তিলক ভার্মাকে। হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৬৮ রান তোলে ভারত। দারুণ শুরু পাওয়া ভারতের রানের লাগাম ধরে রাখতে বড় ভূমিকা রাখেন ২৭ রানে দুই উইকেট নেয়া রিশাদ। সাইফ হাসান দুই ওভারে মাত্র সাত রান দিলেও উইকেট পাননি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও সাইফের সৌজন্যে রান তুলতে থাকে বাংলাদেশ। ১৯ বলে ২১ রান করা পারভেজ হোসেন ইমন কুলদিপ যাদবের বলে ফিরে যাওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

সাইফ হাসান ৫১ বলে ৬৯ রান করেন। ১৯.৩ ওভারে ১২৭ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। কুলদিপ, বরুণ চক্রবর্তী এবং জসপ্রিত বুমরাহর সামনে পুরোপুরি অসহায় ছিলেন তাওহীদ হৃদয় (৭), শামীম পাটোয়ারি (০), জাকের (৪) এবং মোহাম্মদ সাইফউদ্দিনরা (৪)।

ম্যাচ শেষে জাকের বলেন, 'এটা বেশ বিস্ময়কর, কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম। বোলিংয়ে পুরো কৃতিত্ব ছেলেদেরই প্রাপ্য, দশ ওভারের পর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছিল। এই ম্যাচ থেকে অনেক কিছু নেওয়ার আছে, আমাদের আগামীকাল আরেকটি ম্যাচ আছে।

এই ম্যাচে শেখ মেহেদীকে খেলায়নি বাংলাদেশ। তার জায়গায় দলে আসেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদও ছিলেন বেঞ্চে। পাকিস্তানের বিপক্ষে তাকেও খেলাতে পারে বাংলাদেশ। অধিনায়ক লিটন সাইড স্ট্রেইনের চোটে থাকায় অধিনায়কত্ব করতে হয় জাকেরকে।

ভারপ্রাপ্ত অধিনায়ক আরো বলেন, 'আমাদের মনে রাখতে হবে যে আমরা আগামীকাল জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। দেখি কী ধরনের কম্বিনেশনে নামি, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়