শিরোনাম
◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ নিজ খরচে ১,০০০ মুসলিমকে ওমরাহ করাচ্ছেন সৌদি বাদশাহ ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখতারের ওপর ডিম মারা সেই যুবলীগ নেতা জামিনে মুক্ত, যা বললেন বের হয়ে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় আটক হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৯টায় তিনি জামিনে মুক্তি পান। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় গত সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

জামিনে মুক্ত হওয়া মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী মাসে কোর্টের দেওয়া তারিখে তাকে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া মামলা করা জাহি খানকে তিনি চেনেন না বলেও জানান।

নিউইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়