শিরোনাম
◈ মব সহিংসতায় মে মাসে নিহত ৩২ : এমএসএফ ◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষদের যেসব খাবার খেলে হু হু করে কমে যাবে শুক্রাণু, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

শহুরে জীবনে ব্যস্ততার কারণে এখন অনেকেই রান্না করা গরম ভাত-তরকারির বদলে হাতের কাছে পাওয়া প্যাকেটজাত, রেডিমেড বা ফাস্টফুডে ভরসা করছেন। অফিসের বিরতিতে, আড্ডায় কিংবা সন্ধ্যার নাশতায়—আল্ট্রা প্রসেসড ফুড বা অতি-প্রক্রিয়াজাত খাবার হয়ে উঠছে নিত্যসঙ্গী। সহজলভ্য, ঝটপট খাওয়া যায় আর স্বাদেও মজাদার—এই সুবিধার জন্যই মানুষ দিন দিন এসব খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে মারাত্মক ক্ষতি। চিকিৎসকরা আগেই বারবার সতর্ক করেছেন, এসব খাবার শরীরের জন্য মোটেই ভালো নয়। এবার নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য, পুরুষদের ক্ষেত্রে আল্ট্রা প্রসেসড ফুড সরাসরি প্রভাব ফেলতে পারে শুক্রাণুর ওপর। অর্থাৎ, স্বাদের আনন্দে খাওয়া এই খাবার দীর্ঘমেয়াদে পুরুষের প্রজনন ক্ষমতাকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।

গবেষণায় দেখা গেছে, অতি-প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহার পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে। শুধু তাই নয়, একই ক্যালোরি গ্রহণ করলেও এই খাবার ওজন দ্রুত বাড়িয়ে দেয়, তুলনায় কম প্রক্রিয়াজাত খাবারের।

বিশেষজ্ঞ সারাংশ জৈনের মতে, এ ধরনের খাবার পুরুষদের যৌন স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে।

তথ্যে উঠে এসেছে, যারা বেশি পরিমাণে হাই ক্যালোরি আল্ট্রা প্রসেসড খাবার খান, তাদের শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে। অথচ শুক্রাণু উৎপাদনের জন্য এই হরমোন অত্যন্ত জরুরি। এর ফলে শুক্রাণুর গতি ও কার্যকারিতা দুটিই ক্ষতিগ্রস্ত হয়।

গবেষকরা মনে করছেন, এর অন্যতম কারণ হতে পারে cxMINP নামক রাসায়নিক, যা হরমোনের মাত্রায় বড়সড় পরিবর্তন আনতে সক্ষম। এই এন্ডোক্রাইনের সমস্যা শুধু শুধু শুক্রানু হ্রাস করে, তা নয়, সামগ্রিক যৌন হরমোনের ভারসাম্যকেও নষ্ট করে দেয়।

সহজ কথায় স্বাদের প্রলোভনে আমরা যে খাবারের দিকে ঝুঁকছি, তা কিছুক্ষণের জন্য আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবারকে অগ্রাধিকার দিন। সূত্র : দ্য ওয়াল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়