শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে চান পাকিস্তানের শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটে অধিনায়কত্ব সংকট চলছে মূলত দুইটি নামকে ঘিরে। অনেকেরই পরামর্শ, কোহলির বদলে সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব দেয়া হোক রোহিত শর্মাকে। কিন্তু এমনটা ভাবতে রাজি নন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

তার মতে এখন কোহলির বদলে রোহিতকে দায়িত্ব দিলে এতোদিনের সব বিনিয়োগ বিফলে যাবে ভারতের। যেহেতু কোহলির ওপর ৩-৪ বছর ধরে বিনিয়োগ করা হচ্ছেই, তাই এ ব্যাটিং জিনিয়াসকেই আগামী দিনগুলোতে অধিনায়ক হিসেবে চান শোয়েব।

নিজের ভিডিওতে শোয়েব বলেন, আমি মনে করি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হবে না। কারণ ভারত তার প্রতি অনেক বিনিয়োগ করেছে। গত ৩-৪ বছর ধরেই সেই অধিনায়কত্ব করে যাচ্ছে। আরও ভালো কোচ, ভালো দল এবং ভালো নির্বাচক কমিটি নিয়ে কোহলিরই দায়িত্বে বহাল থাকা উচিত।

  • সর্বশেষ